শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডের ক্ষুদে বিজ্ঞানী মুন্না

গ্যালাক্সি বাইক, ধান কাটার মেশিন, যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরীর পর এবার রোবট আবিষ্কার করেছে

- Advertisement -
Single page 1st Paragraph

জ্বালানি সাশ্রয়ী গ্যালাক্সি বাইক আবিষ্কার করে ২০১৫ সালে সারাদেশে আলোচনার ঝড় তুলেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ক্ষুদে বিজ্ঞানী মুন্না। এরপর থেকে আর থেমে নেই মুন্না। একেরপর এক নিত্য নতুন আবিস্কার করে বেশ সারা ফেলে দেয়। গ্যালাক্সি বাইক আবিষ্কারের পর তৈরী করে কৃষকের ধান কাটার মেশিন। অল্প খরচে ধান কাটা মেশিনটি দেশের কৃষিতে বয়ে আনে নতুন বিপ্লব।

এরপর যুদ্ধ বিমানের ইঞ্জিন (টারবো জেট ইঞ্জিন) তৈরি করে সেই খুদে বিজ্ঞানী ও বিস্ময় বালক মনোয়ারুল ইসলাম মুন্না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ খুব শিগগিরই যুদ্ধবিমান তৈরি করবে’। সেই থেকে সাহস পেলাম। পরিবারের সদস্যদের উৎসাহে ৪ মাস অক্লান্ত পরিশ্রমের পর তখন এ ইঞ্জিন আবিস্কার করতে সক্ষম হই’- বলেন মুন্না। ইঞ্জিনটি ১৮-২০ বার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। টারবো জেট ইঞ্জিনটি তৈরি করতে নিজের প্রায় দেড় লাখ টাকা খরচ হয় বলেও জানান মুন্না।

ইঞ্জিন সম্পর্কে মুন্না বলেন, যুদ্ধবিমান ছাড়াও কিছু কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন যাত্রীবাহী হেলিকপ্টারেও এ ইঞ্জিন ব্যবহার করা যাবে। এবার মুন্নার নতুন আবিস্কার রোবট। সে জানায়, তার তৈরী রোবটের নাম প্রিন্স। রোবটটি শিশুদেরকে বিনোদন দিতে পারবে, ফিডার খাওয়াতে পারবে। মিল কারখানায় নির্দিষ্ট কিছু কাজে ব্যবহার করতে পারবে, রেষ্টুরেন্ট শেফ হিসাবে কাজ করতে পারবে, BMW এর মত বড় কোম্পানিগুলো গাড়ি তৈরিতে এই ধরনের রোবট ব্যবহার করা যাবে, প্রযুক্তিগত উন্নায়ন এর মাধ্যমে মেডিকেলে সুক্ষ অপারেশনের জন্য ব্যবহার করা যাবে এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারে ইসরাইলের মত মিসাইল প্রতিরোধ আয়রন ডোম এর মত রোবট তৈরি সম্ভব।

২০১০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় গুদামে পানি উঠলে মালিককে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল কলে জানানোর যন্ত্র আবিষ্কার করে বিস্ময় বালকের পরিচিতি পান মুন্না। মুন্না চট্টগ্রামের সীতাকুণ্ডের পেশকারপাড়ার তাজুল ইসলামের ছেলে।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...