সোমবার, ২৯ জুন ২০২৬

কর্ণফুলীতে তেল শুক্কুর ও তিন ছেলের বিরুদ্ধে শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলীতে নানান অপকর্ম নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সুমি আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে নির্যাতন ও পরিবারে উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। কর্ণফুলী নদীতে তেল চোরাকারবারিদের মূলহোতা শুক্কুর ও তার তিন ছেলের বিরুদ্ধেএ অভিযোগ করেন ওই স্কুল শিক্ষিকা। স্থানীয় মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুমি আকতারের অভিযোগ, শুক্কুর ও তার ছেলেরা মনে করছে পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো আমরাই করিয়েছি। সেকারণে আমাদের ওপর হামলা চালায় তারা। ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, আব্দুস শুকুর প্রকাশ তেল চোর শুক্কুর দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর বহির্নোঙ্গরে আসা-যাওয়ার তেলবাহী জাহাজ থেকে অবৈধ তেলের কারবার করে আসছে। এছাড়াও সরকার অনুমোদিত ডিলার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তেল সরবরাহের জাহাজ থেকে তেল চুরি করে কালোবাজারে বিক্রি করে আসছে।
তিনি আরও বলেন, তার তিন ছেলে ইয়াবা মনির, দেলোয়ার হোসেন এবং কিশোর গ্যাং লিডার হৃদয়ের বিরুদ্ধেও মাদক কারবারী ও ভুমি দখলের বিভিন্ন অভিযোগ রয়েছে। আর এসব অপকর্মের সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু এসব সংবাদ বা পত্রিকার সাথে আমাদের কোন সর্ম্পক নেই বা আমরা জানতামও না। কিন্ত এসব সংবাদ প্রকাশের পিছনে আমি ও আমার পরিবার জড়িত থাকায় অভিযোগ এনে গত ৯ সেপ্টেম্বর ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আকস্মিকভাবে আমার পরিবারের উপর হামলা করে সন্ত্রাসীরা।
তিনি বলেন, হামলায় তারা আমার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে, আমার বৃদ্ধ পিতার বাম হাতে ছুরি দিয়ে তিনটি কোপ দেয় এবং মায়ের চুলের মুঠি ধরে লাথি ও খিল ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে। আমার বড় ভাইকেও লোহার রড এবং লাঠি দিয়ে আঘাত করে। কিন্ত এ হামলার বিষয়ে থানা পুলিশসহ প্রশাসনকে জানালেও তারা কোন মামলা বা ব্যবস্থা নেয়নি। আর তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠে।
এসময় ভুক্তভোগী পরিবারের অনান্য সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা চেয়ে বলেন, আবদুস শুক্কুর ও তার ছেলেদের ভয়ে তারা নিজ বাড়িতে ঢুকতে পারছেনা। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রশানের কাছে নির্যাতনকারী দোষী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রুবেল, মো. ইলিয়াস, রোজী আক্তার ও জরিনা খাতুন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...