শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানবাসীর প্রাণের দাবি অবশেষে পূরণ হচ্ছে

পাহাড়তলীতে ফায়ার সার্ভিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের দক্ষিণ রাউজানের সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। অবশেষে তা পুরণ হতে যাচ্ছে।

৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ২ টায় রাউজান উপজেলার অতিগুরুত্বপূর্ণ স্থান পাহাড়তলী চৌহমুনির পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন ফায়ার সার্ভিস স্টেশনের চট্টগ্রাম বিভাগের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিএডি হারুন পাশা, ইন্সপেক্টর হারুনুর রশিদ ও ইন্সপেক্টর সেকান্দর আলী। প্রতিনিধি দলটি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনকে সাথে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্ধারিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থার পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থানের পূর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, পাহাড়তলী বাজার, উত্তরে পিংক সিটি, আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্র, পথেরহাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও স্থানটির পাশে স্থাপিত হওয়ার প্রক্রিয়াধিন রয়েছে শিশু সংশোধানাগার, খাদ্য গুদাম, সহকারী পুলিশ সুপার কার্যালয়। ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত স্থাপিত হলে এই সব গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও পাহাড়তলী, কদলপুর, বাগোয়ান, নোয়াপাড়া, উরকিরচরসহ পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার বেশকিছু এলাকার মানুষ অগ্নিকান্ড নানান দূর্ঘটনা হতে সুরক্ষিত হবে মনে করেন স্থানীয়রা।

পরিদর্শন শেষে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে ডিএডি হারুন পাশা বলেন, প্রায় এক একর জায়গায় উপর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পরিদর্শনে এসেছি। আমরা দেখলাম জায়গাটা উপযুক্ত। এই বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নিকট আমরা প্রতিবেদন পেশ করব। এই প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণসহ নানান প্রক্রিয়া শুরু হবে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, দক্ষিণ রাউজানে ফায়ার সার্ভিস স্থাপন করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী ছিল। আমাদের নেতা মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় সেই দাবী অতিশীঘ্রই পুরন হতে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন। জায়গাটি তাদের পছন্দ হয়েছে। শীঘ্রই কাজের প্রক্রিয়া শুরু হবে।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...