শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সন্দ্বীপের এমপি মিতার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল,পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশে কতিপয় বিপদগামী, নামধারী ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নেতৃত্বে সন্দ্বীপের জনপ্রিয় সাংসদ মাহফুজুর রহমান মিতার ছবি নিয়ে মানহানিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ ও অঙ্গ সহযোগী সংগঠন সমুহ।

বুধবার(৭ ডিসেম্বর) সকালে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে দলে দলে শ্লোগান নিয়ে উপজেলা কমপ্লেক্সে এসে জড়ো হয় সবাই। এরপর বিশাল মিছিল নিয়ে সন্দ্বীপ উপজেলা সদরের মুল সড়কে সবাই বিক্ষোভে ফেটে পড়ে। সবার মুখে শ্লোগান ছিলো জামাত বিএনপির এজেন্টদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এমপি মিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।এমপি মিতার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ ও আগামী নির্বাচনে শেখ হাসিনা সহ এমপি মিতার বিজয় সু-নিশ্চিত করার কমিটমেন্ট।

মিছিল শেষে উপজেলা গেইটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মেয়র মোক্তাদের মাওলা সেলিম, অধ্যক্ষ জামিল ফরহাদ,মগধরা ইউপি চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন,প্যানেল মেয়র সফিকুল মাওলা, মোঃ তাহের, আওয়ামীলিগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী। সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন পলোগ্রাউন্ডের জনসভায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত ভাবে যারা এমপি মিতার ছবিতে ক্রস চিহৃ দিয়ে মিছিল করেছে প্রকারান্তরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করেছে। তারা আওয়ামীলিগার হতে পারেনা। তারা জনবিচ্ছিন্ন হয়ে অনেকটা বিকৃত মস্তিস্কের হয়ে গেছে, এবং তাদের রাজনৈতিক ইতিহাস প্রশ্ন বিদ্ধ। তারা মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধাচারন করা মানে উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া। অবিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং আর কোন অপরাধ করলে তাদের প্রতিহত করা হবে। এ সমাবেশ হচ্ছে তাদের বিরুদ্ধে হুশিয়ারী প্রদান।

ইমা

এই বিভাগের সব খবর

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার মতো অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে বিশ্বাস করেন পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচে আট উইকেটে হারের...

সর্বশেষ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...