সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রেশন কার্ড দুর্নীতির প্রস্তাবে রাজি না হওয়ায় মেম্বারকে পেটালেন চেয়ারম্যানের ছেলে

- Advertisement -
Single page 1st Paragraph

ফরিদপুরের বোয়ালমারীতে টাকা নিয়ে রেশন কার্ডে চাল কম দেয়া ও শিশু কার্ডের জন্য কার্ডধারীদের কাছ থেকে ২ হাজার টাকা নেয়ার প্রস্তাবে রাজি  না হওয়ায় ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে আহত করেছেন চেয়ারম্যানের ছেলে।

এ ঘটনায় আহত ইউপি সদস্য সৈয়দ বালা মিয়ার বাবা মজিবর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি সদস্যদের সঙ্গে চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরের জরুরি মিটিং ছিল। মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল রিলিফের কার্ড ও রেশনের চাল বিতরণ।

মিটিংয়ের এক পর্যায়ে আ. মান্নান মাতুব্বরের ভাই সিদ্দিক মাতুব্বর, ভাতিজা শাহিন মাতুব্বর ও শিমুল মাতুব্বর এবং চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর চেয়ারম্যানের কাছে প্রস্তাব দেন প্রতিটি শিশু কার্ডের জন্য কার্ডধারীদের কাছ থেকে ২ হাজার টাকা নেয়ার এবং রেশন কার্ডধারীদের ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি চাল দেয়ার।

এ প্রস্তাবের বিরোধিতা করেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়া। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বালা মিয়াকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন সিদ্দিক মাতুব্বর, শাহিন মাতুব্বর, শিমুল মাতুব্বর এবং মাসুদ মাতুব্বর।

এ প্রসঙ্গে অভিযুক্ত সিদ্দিক মাতুব্বর বলেন, ‘তিনি (বালা মিয়া) মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আজেবাজে কথা বলায় তাকে আওয়ামী লীগের কর্মীরা আক্রমণ করেন। আমি তাকে সেভ করেছি।’

চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বর বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি উপকারভোগীদের কখনো চাল ওজনে কম দেই না কিংবা কার্ড দিয়ে অর্থ নেই না। মেম্বার ও সচিব এসব বন্টন করেন।

বোয়ালমারী থানার দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক আক্কাস আলী শেখ বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...