শনিবার, ১১ জুলাই ২০২৬

বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫১তম বার্ষিকীতে নির্মূল কমিটির আয়োজন

 ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৫১তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রামের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভা এবং লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবিরের ‘দুঃসময়ের বন্ধু’ চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে।

৬ ডিসেম্বর মঙ্গলবার, বিকেল ৪টায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এস. রহমান মিলনায়তনে সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব ও মহামান্য রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমান সাবেক পলিটিক্যাল এপিএস লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা জননেতা এম. রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মাহাতাব উদ্দিন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি-নিউইয়র্কের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ জয়েন্ট সেক্রেটারী মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া। এছাড়া, চট্টগ্রামের রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

এতে নির্মূল কমিটির জেলা, উপজেলা, থানাসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের চট্টগ্রাম জেলার সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব মো. অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

ইমা

এই বিভাগের সব খবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

সর্বশেষ

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...