বুধবার, ৫ আগস্ট ২০২৬

যমজ দুই বোনকে বিয়ে করলেন যুবক

- Advertisement -
Single page 1st Paragraph

যমজ দুই বোন পিঙ্কি ও রিঙ্কি পৃথিবীতে এসেছিলেন একসাথে।দারুণ মিল দুবোনের।ছোটবেলা থেকে কেউ কাউকে কাছ ছাড়া করতে চাননা।বড় হয়ে বিয়ে করে দুজনে এক সংগে থাকবেন তেমন ভাবনা ছিল দুজনের।কিন্তু ভালবাসার মানুষই যে একজন হয়ে যাবেন তা কে জানত!

যমজ দুই বোন পিঙ্কি ও রিঙ্কিকে একসঙ্গে বিয়ে করেছেন অতুল নামের এক যুবক। পরিবারের সম্মতিতেই আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের। অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

একই ব্যক্তির সঙ্গে দুই বোনের বিয়ের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একাংশ যেমন এই বিয়ে নিয়ে ট্রল করতে ব্যস্ত, তখন অনেকেই অতুলকে ‘ভাগ্যবান’ বলছেন। কেউ লিখেছেন, ‌‘ছেলেটির ভাগ্য দেখে হাসব নাকি কাঁদব, ভেবে পাচ্ছি না।’ আবার কেউ দুই বোনের পারস্পরিক বিশ্বাস ও ভালবাসাকে ‘স্যালুট’ জানিয়েছেন।
সম্পর্কিত খবর

জানা যায়, বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন অতুল নামের ওই যুবক। মায়ের অসুস্থতার সময় তাকে বারবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে বিভিন্নভাবে দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। অতুলের সদাচরণে তাকে মন দিয়ে বসেন যমজ দুই বোন।

ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন পিঙ্কি ও রিঙ্কি। বিয়ের পরেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা হয়ত কেউ কখনো ভাবেননি। তবে যখন তারা জানতে পারলেন যে তাদের ভালবাসার মানুষ একজনই, তখন দুজনেই অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তে অমত করেননি যমজ দুই বোনের মা এবং অতুলের পরিবারও। ফলে একেবারে রীতি-রেওয়াজ মেনে বিয়ে করেন তারা।

তবে দুই বোন একই ব্যক্তিকে বিয়ে করলেও আইনের বিধি নিষেধের কাছে ফাঁসল যমজ বোনের ভালবাসা। হিন্দু বিবাহ আইন অনুসারে, কোনো ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। তাই দুই বোনকে বিয়ে করা নিয়ে অতুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে অতুলের বিরুদ্ধে অকলুজ থানায় মামলা দায়ের হয়েছে। এমতবস্থায় পিঙ্কি ও রিঙ্কির ভালবাসার মানুষের স্বীকৃতি টিকবে নাকি বাতিল হবে এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মাথায়।

উল্লেখ্য, মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা অতুল। মুম্বাইয়ে তার ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। আর পিঙ্কি ও রিঙ্কি মুম্বইয়ের বাসিন্দা। যমজ এই দুই বোন বাণিজ্যনগরীরই তথ্য-প্রযুক্তির কর্মী।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...