শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে এবার পুলিশের গাড়ি থেকে হাইওয়ে পুলিশের চাঁদা দাবী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এবার খোদ পুলিশ পরিবহণকারী গাড়ি থেকে চাঁদা দাবীর অভিয়োগ পাওয়া গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আসাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পুলিশের ডিউটি করতে গিয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশের ঘুষের শিকারে পড়েছে মোহাম্মদ ফারুক নামে এক সিএনজি অটোরিক্সা চালক।

শনিবার রাত ৯টায় ডিউটিরত অবন্থায় এই ঘটনা ঘটে। এসময় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশকে নিয়ে সিএনজি চালক ডিউটি করছিলো। ফারুক বলেন, হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোড়ে সিএনজি অটোরিক্সাটি চলাচল করতো। শনিবার সকালে ফৌজদারহাট পুলিশের একটি টিম সিএনজিটি ডিউটি করার জন্য নেন। রাত ৯টার সময় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মাসুম ভাটিয়ারী রিভার ভিউ হোটেলের সামনে ডিউটি করছিলো।

গাড়িটি রাস্তার পাশে রেখে এসআই মাসুম দুইজন পুলিশ অফিসারকে নিয়ে ওই হোটেলে গেলে এ সময় বারআউলিয়া হাইওয়ে পুলিশের এএসআই গাজী মোহাম্মদ শওকত আকবর মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল অবৈধ তাই দুই হাজার টাকা দিতে বলেন সিএনজি চালকে। না দিলে সিএনজি অটোরিক্সাটি জব্দ করে হাইওয়ে থানাতে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেন।

গাড়ির চাবি কেড়ে নেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মাসুম বলেন, হাইওয়ে পুলিশের এএসআই সিএনজি চালক থেকে দুই হাজার টাকা চেয়েছিলো। পুলিশের ডিউটি করছে বলে জানতে পেরে সিএনজিটি ছেড়ে দেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মাসুম সিএনজিটি পুলিশের ডিউটি করছে বলে জানালে হাইওয়ে পুলিশ সিএনজিটি ছেড়ে দেন। বিষয়টি ফৌজদারহাট পুলিশ ফাঁড়িকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান সিএনজি চালক ফারুক। তিনি বলেন, আমি মহাসড়কে গাড়ি চালাইনা। ভাটিয়ারী-হাটহাজারী রোডে চালাই। কিছুদিন আগেও ওই এসআই আমার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করলে আমি দিতে অপারগতা প্রকাশ করি।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...