বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাবস্থা নিতে তদন্ত কমিটি গঠন

মামলার নথি থেকে ২৮ কোটি টাকার চেক চুরি করলেন আইনজীবী!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের মামলার নথি থেকে ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক চুরির অভিযোগ উঠেছে জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে একজন আইনজিিবর বিরুদ্ধে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও তার বারের সনদ নম্বর-২০১২০৪৪২৪৮। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহির উদ্দিন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়রা-১৮৩৭/২০১৪ নথি দেখার জন্য নেন অ্যাডভোকেট জোবায়ের মােহাম্মদ আওরঙ্গজেব। ঐ মামলার আইনজীবী না হয়েও তিনি নথি দেখার অনুরােধ করলে আদালতের অফিস সহায়ক নথিতে রক্ষিত সব কাগজপত্র সঠিক আছে যাচাই করে নথি অ্যাডভোকেটের কাছে দেন। নথি দেখার পর, রেকর্ড অফিস সহায়কের কাছে হস্তান্তর করলে, অফিস সহায়ক নথি যাচাই করে দেখেন নথিতে রক্ষিত ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২ টাকার চেক নেই। অফিস সহায়ক এবং বেঞ্চ সহকারী আইনজীবীকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে আদালতের বিচারককে অবহিত করেন। চেক চুরির বিষয়ে বারের সাধারণ সম্পাদক বেঞ্চ সহকারীকে চেক উদ্ধারের বিষয় তৎপর হওয়ার অনুরুধ করেন। মোবাইলে যোগাযোগ করে চুরি করা চেক উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বারের সাধারণ সম্পাদককে জ্ঞাত করে বেঞ্চ সহকারীকে জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজের কাছে পাঠানো হয়। চেক দেওয়ার কথা বলে বার বার স্থান পরিবর্তন করেন আইনজীবী। নগরের হোটেল আগ্রাবাদ থেকে রাতে ১০টার দিকে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ চুরি হওয়া চেক জোবায়ের মােহাম্মদ আওরঙ্গজেব থেকে উদ্ধার করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজের ব্যক্তিগত সহকারী দীপেন দাশগুপ্ত বলেন, আমাদের কাছে জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নামে এক আইনজীবী নথি দেখার নামে চেক চুরি ঘটনায় ব্যবস্থা নিতে চট্টগ্রাম মহানগর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। সোমবার (১৩ সেপ্টেম্বর) ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসে পাঠানো হয়েছে।
চেক চুরির অভিযোগের বিষয়ে জোবায়ের মােহাম্মদ আওরঙ্গজেব বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। সেটা মীমাংসা হয়ে গেছে। চেক চুরি করেছে আমার চেম্বারের ক্লার্ক ইমতিয়াজ। চেকটি আমি উদ্ধার করে পেশকারের বাসা আগ্রাবাদ হওয়াতে সেখানে গিয়ে দিয়ে এসেছি।
জোবায়ের মােহাম্মদ আওরঙ্গজেবের বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। তিনি বলেন, এখনো তদন্ত শুরু করা হয়নি। তদন্তের বিষয়ে কিছু বলতে চাই না। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...