বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চসিক কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে কর্ণফুলী সাম্পান মাঝিদের ধর্মঘট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্মকর্তাদের যোগসাজশে ঘাটে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ের যাত্রী পারাপার বন্ধ করে দিয়ে অবস্থান ধর্মঘট করছেন সাম্পান মাঝিরা। হঠাৎ করে সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঘাট দিয়ে পারাপার হওয়া পোশাক শ্রমিক, সবজি চাষি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা । এই নৌপথে প্রতিদিন পারাপার করেন প্রায় ৩ হাজার যাত্রী। রোববার (১২ সেপ্টেম্বর) রোববার সকাল থেকে তারা সাম্পান পরিচালনা বন্ধ রেখেছেন। এ বিষয়ে চসিক মেয়র মো.রেজাউল করিম চৌধুরীকে অভিযোগ দেওয়ার পরও ‘কোনো সুরাহা না মেলায়’ ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানান কর্ণফুলী নদীর বাংলাবাজার সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান।
তিনি বলেন, ‘সিটি করপোরেশন কর্ণফুলী নদীর ঘাটগুলো ইজারা দেয় । নদীর সাম্পান মাঝিরা পাটনিজীবী নীতিমালা অনুযায়ী ঘাটগুলো ইজারা নেন । তারা ঘাটে প্রতি জনের কাছ থেকে এক থেকে দুই টাকা পর্যন্ত খাস আদায় করে সিটি করপোরেশনকে দিয়ে থাকে। কিন্তু এই ঘাটটি সিটি করপোরেশন কয়েক দফা দরপত্র আহ্বান করেও ইজারা দেয়নি।
নিয়ম অনুযায়ী ঘাট ইজারা না হলে সিটি করপোরেশনের একজন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা যাত্রীদের কাছ থেকে ঘাটের খাস আদায় করবেন। কিন্তু এখানে স্থানীয় হারুন দোভাষ নামে একজনকে সিটি করপোরেশন দায়িত্ব দিয়েছে। তারা যাত্রী প্রতি ৫ টাকা করে লোকজনের কাছ থেকে খাস আদায় করছেন। কিছু তারা সিটি করপোরেশনকে দিচ্ছেন। আর কিছু নিজেরা লুটপাট করছেন।’
এই বিষয়ে ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি মো.লোকমান বলেন, ‘ঘাটটি সিটি করপোরেশন ইজারা না দিয়ে বাড়তি খাস আদায় করছে। এটি বন্ধ করার জন্য সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি। এরপরও কোন ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন। অতিরিক্ত টাকা আদায় বন্ধ করার জন্য আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,‘মাঝিদের ধর্মঘটের বিষয়টি কেউ আমাকে জানায় নি। ঘাটটি ইজারা না হওয়ায় খাস আদায়ের জন্য সিটি করপোরেশনের একজন কর্মকর্তা নিয়োগ করা আছে। তিনি হয়তো বাইরের কাউকে দিয়ে খাস আদায় করছেন। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...