রবিবার, ২১ জুন ২০২৬

রাশিয়ার তেল ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দিল পশ্চিমারা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার তারা এই ঐকমত্যে পৌঁছেছে।

রোববার (৪ ডিসেম্বর) ইইউ-এর আইনি জার্নালে এ বিষয়ে বিস্তারিত প্রকাশিত হওয়ার কথা রয়েছে। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, জি-৭ এবং অস্ট্রেলিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে- রাশিয়ার সমুদ্রজাত তেলের জন্য নির্ধারিত এই নতুন দাম আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

দেশগুলো আরো জানিয়েছে, তারা অনুমান করছে যে রাশিয়ার জ্বালানি তেলের মূল্যের এই সংশোধনের ফলে পরিবর্তনের আগে পুরোনো দামে শেষ হওয়া লেনদেনগুলো অন্তর্ভুক্ত থাকবে না।

এই জোটের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মূল্য হ্রাস কার্যকর করতে এই জোট ভবিষ্যতেও আরো কার্যকর পদক্ষেপ নেবে।’ তবে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি বিবৃতিতে।’

এর আগে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সরকার রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছে। ইইউ প্রতি ব্যারেলের বিপরীতে রাশিয়াকে ৬০ ডলার করে পরিশোধ করবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই চুক্তি নজিরবিহীন এবং রাশিয়ার যুদ্ধের বিরোধিতার ক্ষেত্রে জোটের সংকল্পকেই তুলে ধরেছে।

ইইউয়ের বর্তমান সভাপতি দেশ চেক রিপাবলিকের একজন মুখপাত্র জানিয়েছেন, পোল্যান্ডের অনুমোদনের পর তারা চুক্তিটিকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দিতে ইইয়ের ২৭ দেশের সবার জন্য একটি লিখিত প্রক্রিয়া চালু করেছে।

এদিকে, রাশিয়ার নিম্নকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, ব্লকটি তার নিজস্ব জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

এটি চলমান বাজারের আইনও লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...