আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আগমন উপলক্ষে সম্মেলন সার্থক ও সফল করার জন্য চট্টগ্রাম জেলা পরিষদ পথসভা ও ট্র্যাক শোভা যাত্রা করে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) চট্টগ্রাম জেলা পরিষদ এর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু করে।
পথ সভা ও শোভা যাত্রায় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। শোভাযাত্রাটি চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে লালদিঘি পাড়ে শেষ হয়। পথসভায় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, দেশরত্ন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের বহুবিধ উন্নয়ন কাজ করেছেন। অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন পাশাপাশি বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, চট্টগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর সাজানো বাগান, আমি-আমরা তথা চট্টগ্রাম জেলা পরিষদ সে বাগানের ‘মালি’ হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারবদ্ধ। আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এবং ৪ ডিসেম্বর এর জনসভাকে সফল সার্থক করার জন্য সবার প্রতি অনুরোধ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মোঃ এমরান, ,এইচ. এম. আলী আবরাহা, মোঃ নুরুল মোস্তফা সিকদার, রওশন আরা বেগম,সুরাইয়া খানমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ইমা

