শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাজেকে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস কর্মী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্বৃত্তদের গুলিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সুখেন চাকমা (২০) নামে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সজীব চাকমা (২২) নামের অপর এক যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়নের দুর্গম নিউলংকর দাড়ি পাড়া গ্রামের মিড পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত নিউ লংকর এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত ও নিহত দুজনেই পেশায় মোটরসাইকেল চালক ও সম্পর্কে চাচাতো ভাই। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক।

এদিকে, এই ঘটনার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, একজন নিহত ও আরেকজন আহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই এলাকায় নজরদারি বাড়িয়েছি।

ইমা

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...