শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রামগড়ে মাদক নির্মূলে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

মাদক, নারী ও শিশু পাচার,অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্রের চোরাচালান,সন্ত্রাসী কতৃর্ক চাঁদা আদায় প্রতিরোধ ও সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি রক্ষার্থে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোন।

মঙ্গলবার(২৯নভেম্বর)রামগড় জোন সদরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদেরর সঞ্চলনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল,রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান, ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ,হেয়াকো বনানী কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান রামগড় প্রেসক্লাব সভাপতি শ্যামল রুদ্র ও সাধারন সম্পাদক বেলাল হোসাইন।এসময় উপস্থিত ছিলেন রামগড় জোনের আওতাধীন ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউপির জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিবর্গ,সমাজ প্রধান,হেডম্যান ও কার্বারী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান মাদক, চোরাচালান ও শ্রীলং জুয়ার মত অপরাধ দমনে সকলের সহায়তা চান। শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন। সন্ত্রাস, সীমান্ত আইন ভঙ্গ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 শ্যামল/ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...