শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রামগড়ে স্কুল ও শিশু পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের ঐতিহাসিক এসডিও বাংলো এলাকায় শিশুদের বিনোদন মুলক শিশু পার্ক ‘শিশু কানন’ ও পাতাছড়া ইউনিয়নের দুর্গম বালুখালীতে উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস (যুগ্ন সচিব) প্রধান অতিথি হিসেবে ঐতিহ্যবাহী এসডিও বাংলোতে শিশুদের বিনোদন মুলক কিডস জোন ‘শিশু কানন’ নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে দুপুরে জেলা প্রশাসক রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম বালুখালী এলাকায় বালুখালী উচ্চ বিদ্যালয় নির্মাণ কাজের ভিক্তিপ্রস্থর স্থাপন করেন এবং বিদ্যালয়টি নির্মাণে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন। পরে রামগড় বাজারে ঐতিহ্যবাহী গণপাঠাগারটি পুনরায় চালু করণের উদ্যোগ নেন।

গোধূলি লগ্নে এসডিও বাংলো প্রঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন । এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...