বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খোলার দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের শিক্ষা প্রতিস্টান। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ছাত্র ছাত্রীদের কলকাকলীতে মুখর হয়ে ওঠে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসা। দীর্ঘ দেড় বছর পর শিক্ষার্থীরা ফিরেছে তাদের প্রিয় প্রতিষ্ঠানে। তাদের পদচারণায় ফের মুখরিত প্রাণের ক্যাম্পাস। করোনায় দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা প্রিয় সতীর্থদের সঙ্গে মিলিত হতে পেরে উচ্ছ্সিত ছাত্র-ছাত্রীরা। শিক্ষকগণও তাদের ছাত্র ছাত্রীদের এক সাথে সরাসরি ক্লাসে পেয়ে দারুণ খুশি। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সরকারি ঘোষণার পর থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি।
রোববার সকাল ৮টা থেকে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে ছাত্র/ছাত্রীদের হাসিমুখ উপস্থিতি। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে সকলের চেহারাতেই ছিলো হাসি আনেন্দের ঝলক।
নগরী ও জেলার ১১৪৮ টি স্কুল কলেজ ছাড়াও মাদ্রাসাসমুহ পুরোদমে ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সশরীরে ক্লাস শুরুর সাথে সাথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে। মাস্ক পরে আসেন শিক্ষার্থী ও শিক্ষকগণ। সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্লাস রুম পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার জানান, করোনা প্রতিরোধের সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেই চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলেছে। ছাত্র/ছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশ থেকে শুরু করে শ্রেণিকক্ষে অবস্থান সর্বত্র স্বাস্থ্য বিধি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম বিভাগে ১১ হাজার ৫৭৬টি সরকারি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে ২ হাজার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চট্টগ্রামে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন।
অন্যদিকে, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের অধীনে ইবতেদায়ী মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে চট্টগ্রাম জেলায় ২ হাজার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বিদ্যালয় রোববার সকাল ৮টা থেকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে খুলে দেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানব...

সর্বশেষ

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...

সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন...