রবিবার, ২১ জুন ২০২৬

উত্তর কোরিয়া হতে চায়  বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায় উত্তর কোরিয়া মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে শনিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরই মধ্যে আমরা বিশ্ববাসীর সামনে এ কথা প্রমাণ করেছি যে, উত্তর কোরিয়ার কাছে পূর্ণমাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা রাখে।

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের পরমাণু অস্ত্রের শক্তি ও ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে। এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, জাপান সাগর অভিমুখে সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হুয়াসং’ নিক্ষেপ করে। এটি জাপানের হুক্কাইদো দ্বীপ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনী একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করে।

ইমা

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...