সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের  চাঞ্চল্যকর মাদ্রসার ছাত্রী ধর্ষণ মামলার  প্রধান আসামী র‌্যাব ১১ এর হাতে  ঢাকার যাত্রাবাড়ি  থেকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার( ২৬ নভেম্বর) দিবাগত রাতে ডিএমপি, ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী উজ্জল (২২), পিতা- হানিফা,সাং- ধন্দী (ইউপি-হাইজাদী), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেপ্তার  করা হয়।

উল্লেখ্য যে, ভিকটিম একজন মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্রস্তাব প্রত্যাখান করেন। বিগত ৩ মাস পূর্বে গ্রেপ্তার  আসামি তার অন্যান্য সহযোগিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে বিভিন্ন উপায়ে ফুসলাইয়া  আসামী উজ্জল (২২) এর বসতঘরে নিয়ে আসে। অতঃপর  ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি প্রদান করে, যার ফলে ভিকটিম ধর্ষণের ঘটনাটি মান সম্মানের ভয়ে প্রকাশ করে না। এভাবে মিথ্যা প্রতিশ্রুতি ও ভয়ভীতি প্রদানের মাধ্যমে প্রায়ই ভিকটিমকে ধর্ষণ করে আসছিল। তবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর গ্রেপ্তার আসামীর সাথে যোগাযোগ করে বিয়ের কথা বললে, আসামী উজ্জল ভিকটিমকে বিয়ে করবে না বলে জানায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উজ্জল (২২)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং মামলার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...