শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে এক ব্যক্তির দুহাত কেটে নিলো আত্মস্বীকৃত ইয়াবা কারবারী 

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতাট জের ধরে কুপিয়ে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে গেছে সন্ত্রাসী আত্মসমর্পণকারী

শনিবার(২৭ নভেম্বর) দুপুরে টেকনাফের সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে আত্মসমর্রপণকারী ইউপি সদস্য এনামুল হক, চাদ মিয়া, সাবু মিয়াসহ একদল ইয়াবাকারবারী দা, লম্বা কিরিচসহ অস্ত্র-শসস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়। এসময় তার হাতের কব্জির উপর থেকে হাত দুটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে হই উল্লাস করে ইয়াবাকারবারীরা।

পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। স্ত্রী রশিদা বেগম বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সন্ত্রাসী ও আত্মস্বীকৃতি একজন ইয়াবা ব্যবসায়ীর বাহিনীর ভয়ে প্রায় সাত বছর ধরে অন্য এলাকায় চলে যায়। কিন্তু‘ হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আমার স্বামী মেয়েকে দেখতে যাওয়ার সময় রাস্তা থেকে এনাম, সাহাবু ও তার বাহিনীর লোকজন এসে ধরে নিয়ে গিয়ে আমার স্বামীর দুই হাতের কব্জি কেটে নিয়ে ফেলেছে । এমনকি আমার স্বামীর হাতের কব্জি নিয়ে তারা উল্লাস করছে। তাদের ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার স্বামীর এই বিচার চাই। এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, ‘রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সিদ্দিক নামে এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...