রবিবার, ১২ জুলাই ২০২৬

উন্নয়নের কৃতজ্ঞতায় পলোগ্রাউন্ডে একাকার হবে সারা চট্টলা : প্রচারণা মিছিলে আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত পলোগ্রাউন্ডের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণা মিছিল ও প্রস্তুতি সভা করেছে ৫ নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ। শনিবার বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে চট্টগ্রামে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। বিজয়ের মাসের শুরুতেই চট্টগ্রাম আসছেন তিনি। আনন্দে উল্লাসিত চট্টগ্রামের অলি-গলি, রাজপথ, গ্রাম, ইউনিয়ন, উপজেলা এসে পলোগ্রাউন্ডের সাথে একাকার হয়ে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাবে। মোহরা ওয়ার্ডের হাজারো উচ্ছ্বসিত ছাত্র, যুব, জনতা বর্ণাঢ্য শোভাযাত্রা করে জনসভায় যোগ দেবে।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি ও যুবনেতা সৈয়দ নজরুল ইসলাম, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, আওয়ামী লীগ নেতা এস এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, আবু তাহের, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আবুল হাশেম, সেকান্দর চৌধুরী, খালেদ খান, হানিফ খান, শেখ আহমদ, মো. আলমগীর, মো. সাকের, আজম খান, এরশাদ আলম বিটু, যুবলীগ নেতা জসিম উদ্দিন, আয়াছ উদ্দিন, তসলিম উদ্দিন, নুরুল আবছার খান, মো. শফি, মো. সরোয়ার, কফিল উদ্দিন, জসিম উদ্দিন, মো. আরজু, মো. খোকা, মো. আজম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইছহাক, মো. হোসেন, মো. ফারুক, গিয়াস উদ্দিন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল, ফয়সাল খান সিফাত প্রমুখ।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...