রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপকে পিছন থেকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে মীরসরাইয়ে পিকআপচালক চালকসহ ৩ জন নিহত হয়। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন পিকআপচালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)।
আহতরা হলেন— আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো চট্টগ্রামমুখী পিকআপকে (নং ঢাকা মেট্রো ন ১৯-৪৪৫১) দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৯৩৬১) ধাক্কা দিলে পিকআপ চালক ও পিকআপে থাকা লোকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে আরো এককজন মারা যান।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার ভোরে মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা পিকআপকে পিছন থেকে এনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপচালক ও পিকআপে থাকা ৪ জন গুরুতর আহত হয়।
ইমা

