বুধবার, ২৪ জুন ২০২৬

আড়াইহাজারে চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল শনিবার(২৬ নভেম্বর)  রাজধানী ঢাকা’র দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আড়াইহাজার এলাকায় চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা মামলার একমাত্র এজাহারভূক্ত পলাতক আসামী হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে।

আসামী হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার আগুয়ান্দীর মৃত আব্দুল গনির ছেলে।

জানা যায়, হোসেন (৬০) আড়াইহাজার থানাধীন উচিৎপুর বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। গত ২৩ নভেম্বর  ভোরে উচিৎপুর বাজরস্থ রুস্তম আলীর দোকানের সামনে গ্রেপ্তার আসামী এবং ভিকটিম বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে গ্রেপ্তার আসামীর হাতে থাকা টর্চলাইট দ্বারা ভিকটিমকে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের পর হতেই আসামী হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের শ্যালক মোঃ লায়েছ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।উক্ত হত্যাকাণ্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ হোসেন’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...