শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার ও ডানিলো

- Advertisement -
Single page 1st Paragraph

গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারনে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা দুই ফুটবলার নেইমার ও ডানিলো। দলের মেডিকেল বিভভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবারের বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোঁড়ালিতে চোট পান স্ট্রাইকার নেইমার ও ডিফেন্ডার দানিলো। ম্যাচের ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

পুরো সময় খেললেও ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ডানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের মত গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ডানিলো।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ‘শুক্রবার বিকেলে এমআরআই করানো হয়েছে  নেইমার ও ডানিলোর। গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে দু’জনেরই। এটি নিশ্চিতযে, পরের ম্যাচে খেলতে পারবেন না তারা। আমরা সতর্ক থাকবো। তাদের চিকিৎসা করানো হবে যাতে আবারও আসরে মাঠে নামতে পারেন তারা।’

গত কয়েক বছর ধরে ডান পা ও গোঁড়ালির সমস্যায় ভুগছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় হতাশ দেখিয়েছে তাকে। ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার।

২০১৪ সালের বিশ^কাপে কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পীঠের ইনজুরিতে পড়েন নেইমার। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি এ তারকা খেলোয়াড়।

তারা ছাড়াও ব্রাজিল শিবিরে ইনজুরিতে ভুগছেন উইঙ্গার অ্যান্টনি এবং মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিলো ব্রাজিল।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...