সোমবার, ১৫ জুন ২০২৬

ফের নামছে প্রমোদতরী বে ওয়ান, কমেছে ভাড়া

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে কর্ণফুলী নদীর পতেঙ্গা থেকে সাগরপথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ফের নতুন উদ্যমে যাত্রা শুরু করছে প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’। ৮ ডিসেম্বর থেকে পাঁচতারকা মানের এই প্রমোদতরীর নবযাত্রা শুরু হবে বলে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের এম এ রশীদ জানিয়েছেন। বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত এমভি বে ওয়ানে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নগরীর পতেঙ্গা থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় প্রমোদতরী ছেড়ে যাবে।
বিলাসবহুল সমুদ্রগামী পর্যটকবাহী জাহাজ ‘এমভি বে ওয়ান’ চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন উদ্যমে যাত্রা শুরু করবে আগামী ৮ ডিসেম্বর থেকে। কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচতারকা মানের ৭তলা এই প্রমোদতরী নগরের পতেঙ্গা থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় ছেড়ে যাবে।
শুক্রবার ভোরে সেন্টমার্টিন পৌঁছে এক দিন এক রাত অবস্থান করে শনিবার সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে রওনা দেবে। ওইদিনই সন্ধ্যায় চট্টগ্রাম ফিরবে।
চট্টগ্রাম না ফিরে যারা কক্সবাজারে যেতে চান, তারা একই প্রতিষ্ঠানের কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়ায় করে যেতে পারবেন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শীততাপ নিয়ন্ত্রিত ৪০০ ফুট লম্বা বিলাসবহুল এই প্রমোদতরীতে ১ হাজার ৮০০ আসনের সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন আছে। রেস্তোঁরা, আইসক্রিম ও কফিবার, ব্রান্ড শপ আছে। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য আছে শতাধিক নাবিক।
এবার ভাড়াও বিগত মৌসুমগুলোর তুলনায় কিছুটা কমানো হয়েছে। জাহাজটির ইকোনোমি ক্লাস চেয়ারের ভাড়া রাউন্ড ট্রিপ ৫ হাজারের স্থলে সাড়ে ৪ হাজার এবং ওয়ানওয়ে ২ হাজার ৮০০ এর স্থলে ২ হাজার ৫০০ টাকা।
বিজনেস ক্লাস চেয়ার রাউন্ড ট্রিপ ৭ হাজারের স্থলে ৬ হাজার এবং ওয়ানওয়ে ৩ হাজার ৭০০ এর স্থলে ৩ হাজার ৩০০ টাকা। ওপেন ডেক রাউন্ড ট্রিপ ৭ হাজার ৫০০ এর স্থলে ৬ হাজার ৩০০ টাকা এবং ওয়ানওয়ে ৪ হাজার ৫০০ এর স্থলে ৩ হাজার ৫০০ টাকা। বাংকার বেড রাউন্ড ট্রিপ ৮ হাজারের স্থলে ৬ হাজার ৫০০ এবং ওয়ানওয়ে ৫ হাজারের স্থলে ৩ হাজার ৭০০ টাকা। ফ্যামিলি বাংকার বেড রাউন্ডট্রিপ ৩৫ হাজারের স্থলে ৩০ হাজার এবং ওয়ান ওয়ে ১৯ হাজারের স্থলে ১৬ হাজার টাকা। ভিভিআইপি প্রেসিডেন্সিয়াল কেবিন রাউন্ড ট্রিপ ৩৮ হাজারেরর স্থলে ৩২ হাজার এবং ওয়ানওয়ে ২০ হাজারের স্থলে ১৭ হাজার ৫০০ টাকা। রয়েল কেবিন ৪০ হাজারের স্থলে ৩৪ হাজার এবং ওয়ান ওয়ে ২৩ হাজারের স্থলে ১৯ হাজার টাকা।
ভিভিআইপি প্রেসিডেন্সিয়াল প্ল্যাস কেবিন রাউন্ডট্রিপ ৪৫ হাজারের স্থলে ৪০ হাজার এবং ওয়ানওয়ে ২৫ হাজারের স্থলে ২২ হাজার টাকা। ভিভিআইপি কেবিন রাউন্ড ট্রিপ ৪৫ হাজারের স্থলে ৪০ হাজার এবং ওয়ানওয়ে ২৫ হাজারের স্থলে ২২ হাজার টাকা। বেলকনিসহ অ্যাটাস্ট বাথ সুবিধা সম্বলিত দ্য এমপেররস্ কেবিন রাউন্ডট্রিপ ৫০ হাজারের স্থলে ৪৫ হাজার টাকা এবং ওয়ানওয়ে ২৮ হাজারের স্থলে ২৫ হাজার টাকা করা হয়েছে।
২০২০ সালে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে এই প্রমোদতরী চলাচল শুরু হয়।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...