রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনার সরকার অদ্বিতীয় : আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতটুকু আন্তরিকতা দেখিয়েছে, তার সিকিভাগও অন্যরা দেখাননি। পানি উন্নয়ন বোর্ডের অধীনে কালুরঘাট হতে মদুনাঘাট পর্যন্ত বন্যা প্রতিরোধ দেয়াল নির্মাণ প্রকল্পের পূর্ব ও উত্তর মোহরা অংশের কাজ পরিদর্শনকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষধ্যক্ষ আবদুচ ছালাম এসব কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের প্রতিনিধিবৃন্দকে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনকালে সমবেতদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চট্টগ্রামকে নিয়ে সুদুর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন শেখ হাসিনার সরকার। নদী, সাগর ও পাহাড় বেষ্টিত চট্টগ্রাম শহরের সুরক্ষা নিশ্চিত করতে তিনি ফৌজদারহাট হতে মদুনাঘাট পর্যন্ত বেড়ীবাঁধ ও আউটার সিটি রিং রোড বাস্তবায়ন করেছেন।

জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সংস্কার ও উদ্ধার মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম শহর জলাবদ্ধতা ও জলজটমুক্ত হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কথা চিন্তা করে তিনি ভূগর্ভস্থ পানির উপর চাপ না ফেলেই সুপেয় পানির চাহিদা মেটাতে মদুনাঘাট ও রাঙ্গুনিয়ায় বৃহৎ আকারের পানি শোধনাগার নির্মিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে এমন চট্টগ্রাম দরদী সরকারকে আবারো বিজয়ী করতে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন সংস্থা ‘৩৪ ব্রিগেড ইঞ্জিনিয়ার’ এর প্রতিনিধি মেজর সুজা উদ্দিন পাঠান (পিএসসি), মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, নাজিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, আবুল কাশেম বাদশা, শামসেদ খোকন, এরশাদ আলম বিটু, মো. হারুন, মো. সালাউদ্দিন, শওকত আলম, মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...