রবিবার, ১২ জুলাই ২০২৬

‘স্পেশাল সন্তানের মা হিসেবে আমি গর্বিত’

- Advertisement -
Single page 1st Paragraph

বিশেষ অভিভাবকদের প্ল্যাটফর্ম` আওয়ার ব্ল্যাস্ড চাইল্ড’ আয়োজিত ‘ম্যানেজিং চ্যালেঞ্জিং বিহেভিয়ার্স ফর চিলড্রেন উইথ অটিজম’-শীর্ষক কর্মশালায় এডুকেশন থেরাপিস্ট ট্রেইনার অ্যান্ড কনসালটেন্ট তাহমিনা হক বলেছেন, একজন স্পেশাল সন্তানের মা হিসেবে আমি গর্বিত। এই সন্তানকে এগিয়ে নিয়ে যেতে আমি পদে পদে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত শেখার সুযোগ হয়েছে। আজ ২৩ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনাকালে ডা. তাহমিনা হক আরো বলেন, বিহেভিয়ার রাতারাতি পরিবর্তন করা যায়না। অটিজম থাকলেই যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার থাকবে-তা কিন্তু নয়। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কোনো ব্যাপারে হতাশ হলে চলবে না। প্রথমে নিজেকে ম্যানেজ করার পদ্ধতি জানতে হবে। তারপর অন্যদের করতে হবে। যে কোনো সফলতা অর্জন করতে হলে সংশ্লিষ্ট সকলে মিলে একটা লক্ষ্য স্থির করে টিমওয়ার্ক করা প্রয়োজন।

আওয়ার ব্ল্যাসড চাইল্ড এর অ্যাডমিন জিনাত রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডমিন রাজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষায়িত স্কুল প্রয়াসের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, সাংবাদিক এম নাসিরুল হক এবং আওয়ার ব্লাসড চাইল্ডের মডারেটর নাহিদা খানম রুলি।

দিনব্যাপী কর্মশালায় প্রফেশনাল্দের মধ্যে মরিয়ম নেছা, হিল্লোল কান্তি দাশ, ফয়জুল ইসলাম আজাদ, কুমারী উমা রাণী, কামরুন নাহার ঝিনুক, হেনা শারমিন, খাদিজাতুন জোহরা রিতা, জসীম উদ্দীন, ফারজিনা আকতার, আবদুস সালাম, সুমাইয়া কবির, নুসরাত জাহান, শাপলা বড়ুয়া, সামু আক্তার, রোকসানা আক্তার, তাহমিনা জেরিন, হাসিনা আফরোজ, ফাতেমা তৌহিদ, লুনা, জান্নাত, দেবরা, মনীষা সেন গুপ্তা অংশগ্রহণ করেন।

অভিভাবক হিসেবে সুমাইয়া আজাদ, নাহিদা সুলতানা, তাহমিনা, নিশাত নূর আক্তার, সুচরিতা রিতু, সূবর্ণা চক্রবর্তী, সুমিষ্টা বড়ুয়া এবং বিউটি বড়ুয়া অংশ নেন।

কর্মশালার শেষদিকে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করাহয়। এর আগে প্রয়াস-চট্টগ্রামের পক্ষ থেকে রিসোর্সপার্সনকে উপহার প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...