সোমবার, ১৫ জুন ২০২৬

প্রকাশ্যে রূপ নিল অপু-বুবলীর দ্বন্দ্ব

- Advertisement -
Single page 1st Paragraph

অপু বিশ্বাস ও বুবলীর দ্বন্দ্বের সূত্রপাত শাকিব খানকে ঘিরে। অপুকেই প্রথম বিয়ে করেছিলেন শাকিব। এরপর তাকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন বুবলীকে। গোপনে শাকিব-বুবলীর প্রেম, বিয়ে, সন্তানের খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বরে। এরপর থেকে দুই নায়িকার দ্বন্দ্ব যেন আরও বাড়তে থাকে। এতদিন তাদের ঝগড়াটা ভেতর ভেতর থাকলেও এবার তা এলো প্রকাশ্যে।

ঘটনার শুরু বুবলীর এবারের জন্মদিনকে ঘিরে। জন্মদিন উপলক্ষে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেন শাকিব। নায়িকা নিজেই তা গণমাধ্যমকে নিশ্চিত করেন। সেই খবরের লিংক নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন- ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।

অপুর এই পোস্টের জবাব দেন বুবলীও। বুধবার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’

সামাজিক মাধ্যমে দুই নায়িকার এমন লড়াইয়ে সামিল হচ্ছেন নেটিজেনরাও। তারা নিজেদের মতো করে মুখরোচক মন্তব্য করছেন অপু-বুবলীর পোস্টে। তবে এই প্রসঙ্গে এখনো নিশ্চুপ শাকিব খান। জয়-বীরের বাবা এ নিয়ে কোনো পতিক্রিয়াই দেখাচ্ছেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এরপর বিভিন্নভাবে শাকিব ইঙ্গিত করেছেন বুবলীর কাছ থেকে তিনি আলাদা আছেন। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বুবলী। বরং তার সাম্প্রতিক বিভিন্ন পোস্ট দিচ্ছে দুজনের সুখে থাকার বার্তা।

এর আগে ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...