রবিবার, ২১ জুন ২০২৬

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জনকে ৪ বছরের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের তিনটি মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন ও অপর ২ জনের ৪ বছরের কারাদনণ্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি মামলার রায় প্রদান করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে ইয়াবা পাচারের ২ টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন ২ জনকে। এরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোলাপপুর এলাকার মৃত নেপাল চন্দ্র ভৌমিকের ছেলে রিপন চন্দ্র ভৌমিক ও বরিশাল জেলার গৌরনন্দী এলাকার রবিউল মোল্লার ছেলে মো. লাল চান মোল্লা। এদের ২ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশও দিয়ে আদালত।

চোলাই মদ উদ্ধারের একটি মামলায় ২ জনকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এরা হলেন, টেকনাফের পুরাতন পল্লান পাড়ার রশিদ আহমদের ছেলে নুর হাকিম ও নুরুল আলমের ছেলে শাহ জাহান।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০২১ সালের ৮ মার্চ রামু উপজেলার খুনিয়াপালং চেকপোস্টে ৫৪০০ টি ইয়াবা সহ আটক হয় রিপন চন্দ্র ভৌমিক। এব্যাপারে বিজিবির নায়েব সুবেদার মো. আবদুর রহিম বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ২০২২ সালের ১১ মে অভিযোগ গঠণ করে। অপরদিকে ২০২১ সালের ১৭ জুলাই রামুর পেঁচারদ্বীপের চেকপোস্টে ৯৬৫০ টি ইয়াবা সহ আটক হয় লালচান মোল্লা। এব্যাপারে বিজিবির হাবিলদার মো. আশরাফুল ইসলাম বাদি হয়ে দায়ের করা মামলাটি ২০২২ সালের ৯ মে অভিযোগ গঠণ করে আদালত। উভয় মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

পিপি জানান, ২০১৯ সালের ৪ মার্চে টেকনাফের মেরিন ড্রাইভের মারিষবুনিয়া এলাকায় ১০০ লিটার চোলাই মদ সহ নুর হাকিম ও শাহ জাহানকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এব্যাপারে সংস্থাটির উপ পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদি হয়ে দায়ের করার মামলার অভিযোগ গঠণ হয় ২০২০ সালের ৯ নভেম্বর। মঙ্গলবার এ মামলায় ২ জনের ৪ বছরের সশ্রম কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার রায় ঘোষণাকালে ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...