শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হালিশহরে সততা ট্রেডার্সের গুদাম থেকে ৫শ’ বস্তা চিনি জব্দ, অর্ধলক্ষ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পুল এলাকায় সততা ট্রেডার্সের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫শ’ বস্তা চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেজিপ্রতি ৯০ টাকায় কেনা এসব চিনি ১০৫ টাকায় বিক্রি হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম

ঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, চিনিগুলো অনেক আগের কেনা। অসাধু এই ব্যবসায়ী অনেক আগে ডিও কিনে রাখলেও এস আলমের কারখানা থেকে চিনিগুলো সরবরাহ করেনি। এস আলম কর্তৃপক্ষের সাথেও কথা বলেছে ভোক্তা অধিকার। তারাও বলেছে অনেক আগে কিনেও প্রতিষ্ঠানটি চিনিগুলো খালাস করেনি। এখন বাড়তি দরে বিক্রি করতে তারা চিনিগুলো হালিশহরের গুদামে মজুদ করে রেখেছিল।

আনিছুর রহমান বলেন, হালিশহরের বড়পুল এলাকায় একটি গুদামে ৫শ বস্তা চিনি জব্দ করেছি। সবমিলিয়ে এ গুদামে ২৯ টন চিনি রয়েছে। ৫০ কেজি ওজনের বস্তার গায়ে সাড়ে ৪ হাজার টাকা দাম লেখা আছে। সে হিসেবে কেজিপ্রতি চিনির দাম পড়ে ৯০ টাকা। কিন্তু তাদের ভাউচারে দেখা গেছে তারা কেজিপ্রতি ১০৫ টাকা দরে বিক্রি করছেন। যদিও সরকার গত ১৮ নভেম্বর প্রতিকজি চিনি খুচরায় ১০২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত দিয়েছে। আমরা সতকর্তামূলকভাবে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...