শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার ম্যাচ

- Advertisement -
Single page 1st Paragraph

২২তম ফিফা বিশ্বকাপে গ্রুপ-ডি’তে নিজেদের প্রথম ম্যাচে আজ গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক ও তিউনিশিয়া। পুরো ম্যাচে বেশিরভাগ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি ডেনমার্ক। ১১টির মধ্যে ৫টি শট গোলবারে নিয়েও লক্ষ্য ভেদ করতে পারেনি ড্যানিশরা। পক্ষান্তরে ১৩টির মধ্যে মাত্র ১টি শট টার্গেটে করেও সাফল্য পায়নি তিউনিশিয়া।
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখলে মরিয়া ছিলো ডেনমার্ক-তিউনিশিয়া উভয় দলই । তবে এ ক্ষেত্রে সফল হয়ে মধ্য মাঠে নিজেদের নিয়ন্ত্রনে রাখলেও প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে পারেনি ডেনমার্ক।
উল্টো ২৩ মিনিটে গোল পেয়ে যায় তিউনিশিয়া। কিন্তু অফ-সাউডের কারনে গোলটি বাতিল করে দেন লাইন্সম্যান। দিনের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ৩টি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
প্রথমার্ধের বাকী সময়ে আক্রমন-প্রতিআক্রমন করেছে করেছে ডেনমার্ক-তিউনিশিয়া উভয়েই। তবে দু’দলের গোলরক্ষকের নৈপুন্যে সাফল্য পায়নি কোন দল।
৩৪ মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্স থেকে তিউনিশিয়ার গোলবাারে শট নেন পিয়েরে-এমিলে হোবার্গ। কিন্তু সেটি রুখে দেন তিউনিসিয়ার গোলরক্ষক আয়মান দাহমান।
৪৩ মিনিটে ডেনমার্ককে নিশ্চিত গোল হজম থেকে বাঁচিয়ে দেন গোলরক্ষক কাসপার সিমিচেল। স্ট্রাইকার ইউসুফ মাসাকানির পাস থেকে বল পেয়ে ডেনমার্কের বক্সে ঢুকে যান আক্রমনভাগের আরেক খেলোয়াড় তিউনিশিয়ার ইসাম জেবালি। চিপ শটে বল জালে পাঠাতে চেয়েছিলেন । তবে সামনে এগিয়ে এসে এক হাতে কর্নারের বিনিময়ে দলকে গোল হজম থেকে রক্ষা করেন সিমিচেল। শেষ পর্যন্ত গোলশুন্য ভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার থেকে পাওয়া বলে শট নেন জেবালি। সেটিও রুখে দেন সিমিচেল। ৭০ মিনিটে মধ্যমাঠ থেকে আক্রমন শানায় ডেনমার্ক। এরিকসনের ক্রস থেকে হেড নিয়েছিলেন স্ট্রাইকার আন্দ্রেস কোরনেলিয়াস। কিন্তু বাঁ-দিকে ঝাপিয়ে বলকে দখলে নেন দাহমান।
ম্যাচের শেষ দিকে ভালো কোন আক্রমন করতে পারেনি কোন দলই । শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
আগামী ২৬ নভেম্বর আল-জানুব স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তিউনিশিয়া। একই দিন ৯৭৪ স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে ডেনমার্ক।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...