রবিবার, ১২ জুলাই ২০২৬

জামালখান থেকে তিন দিন ধরে ১০ বছরের শিশু নিখোঁজ!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর জামালখানস্থ মোমিন রোড থেকে ১০ বছরের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শিশুটির নাম জুম্মান ইসলাম সিয়াম। সে শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণির ছাত্র। গত ২০ নভেম্বর (রোববার) বিকেল খেলার জন্য ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সে। মঙ্গলবার (২২ নভেম্বর) সিয়ামের পিতা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সিয়ামের মা পারভিন আক্তার বাদি হয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (১৭১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর (রোববার) বিকেল পৌনে ৫টায় নগরীর আসকার দীঘির পাড় খাজা ভিলারের সামনে থেকে সিয়াম হারিয়ে যায়। সে খেলার জন্য ঘর ছেড়ে বাইরে গেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সিয়ামের পিতা জানান, হারিয়ে যাওয়ার দিন দুটি সিসি ক্যামরায় সিয়ামের চলাফেরা দেখা গেছে। একটি ক্যামেরার ফুটেজে দেখা যায় সিয়াম ডিসি হিলের দিকে যাচ্ছে। অপর একটি ক্যামরার ফুটেজে দেখা যায় তাকে এক যুবক হাত ধরে বোস ব্রাদাসের দিকে নিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে কোনো অপরাধী চক্র তাকে নিয়ে গেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, সিয়াম নিখোঁজের ঘটনায় আমাদের টিম কাজ করছে। আশা করছি সিয়ামের সন্ধান মিলবে।

আলমামুন/ইমা

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...