রবিবার, ২১ জুন ২০২৬

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ৮ আরোহী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনার কবলে পতিত হয়েছে। এতে বিমানের আট আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর- নিউইয়র্ক পোস্টের।

কর্তৃৃপক্ষ জানিয়েছে, ওলায়া হেরারা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের কিছু সময় পর এর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব হয়নি।

কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেডেলিনে একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা ছয় জন যাত্রী ও দুজন ক্রুসহ মোট আট আরোহী মারা যান।

তবে যে বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে ওই বাড়ির কোনো বাসিন্দার আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। মেডেলিনের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো বলেছেন, প্লেনটি বিধ্বস্তের ফলে সাতটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উড্ডয়নের সময় বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি, বলেন মেডেলিনের মেয়র।

ইমা

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...