শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানের জালে ইংল্যান্ডের গোল উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

গোল উৎসবের মধ্য দিয়ে ২২তম ফিফা ফুটবল বিশ^কাপে মিশন শুরু করলো সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আজ গ্রুপ-বি’র ম্যাচে ইংল্যান্ড ৬-২ গোলে হারিয়েছে ইরানকে। ইংল্যান্ডের পক্ষে বুকায়া সাকা ২টি, জুড বেলিংহাম-রাহিম স্টার্লিং-মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ ১টি করে গোল করেন। ইরানের পক্ষে একাই ২টি গোল করেন মেহদি তারেমি।
দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের বিপক্ষে ফেভারিট হয়েই খেলতে নামে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুরুতেই বলের দখল নিয়ে অষ্টম মিনিটে ডান দিক থেকে আক্রমন শানায় ইংলিশরা। ডি-বক্সে ক্রস করেন হ্যারি কেন। গোলবার ছেড়ে এগিয়ে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে সতীর্থের সাথে সংঘর্ষে নাক ফেটে যায় ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরনভান্দের। এতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। মাঠে চিকিৎসা নেয়ার পর আবারও খেলা শুরু করেন তিনি।
কিন্তু শারীরিকভাবে অস্বস্তিবোধ করায় ২৪ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে বেইরনভান্দের বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন গত বিশ^কাপে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি আটকে দেয়া হোসেইন হোসেইনি।
৩৫ মিনিটে ম্যাচে প্রথম গোল পায় ইংল্যান্ড। বাঁ-দিক থেকে ডিফেন্ডার লুক শ’র ক্রস থেকে ডি বক্সে লাফিয়ে উঠে দুর্দান্ত গোল করেন মিডফিল্ডার জুড বেলিংহাম। জাতীয় দলের হয়ে ১৮তম ম্যাচে এসে প্রথম গোল পেলেন বেলিংহাম।
গোলের ব্যবধান দ্বিগুন করতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ৪৩ মিনিটে গোল স্ট্রাইকার বুকায়ো সাকা। কর্নার থেকে হেডে ডি-বক্সে থাকা সাকাকে বল বাড়ান ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরে। বল পেয়ে তীব্র শটে ইংল্যান্ডের হয়ে ২০ ম্যাচে চতুর্থ গোল করেন সাকা।
সাকার গোল নিয়ে প্রথমার্ধ শেষ করার পথেই ছিলো ইংল্যান্ড। ইরানের গোলরক্ষক বেইরনভান্দের ইনজুরিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় ১৫ মিনিট বাড়িয়ে দেওয়া হয়। আর তাতেই প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ইরানের জালে তৃতীয়বারের মত বল পাঠান স্ট্রাইকার রাহিম স্টার্লিং। কেনের নিচু ক্রস ভলিতে বক্সের ভেতর থেকে ডান-পায়ের শটে ইংল্যান্ডের হয়ে ৮০তম ম্যাচে ২০তম গোল করেন স্টার্লিং।
প্রথমার্ধে ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে বিরতিতে যায় ইংল্যান্ড। যেখানে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে আরো মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৬২ মিনিটে ইরানের জালে এক হালি গোল পূর্ণ করেন ম্যাচে দ্বিতীয় গোল করা সাকা। ডান-দিক দিয়ে স্টার্লিংয়ের যোগান দেয়া বলে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি।
সাকার গোলের তিন মিনিট পর এক গোল পরিশোধ করে ইরান। মিডফিল্ডার আলি গোলিজাদেহ সহায়তায় আরেক মিডফিল্ডার মেহদি তারেমি গোলে ব্যবধান ১-৪ এ কমিয়ে আনে ইরান।
৭০ মিনিটে সাকার বদলি হিসেবে মাঠে নামার ৬৯ সেকেন্ডের মধ্যে গোল করে রাশফোর্ড। বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে নেমে কোন ফুটবলারের দ্রুততম গোলের রেকর্ড এটি। ৭১ মিনিটে রাশফোর্ডের এই গোলের পেছনেও অবদান ছিলো কেনের।
৮৯ মিনিটে ইরানের জালে শেষ পেরেক টুকে দেন স্ট্রাইকার জ্যাক গ্রীলিশ। আরেক স্ট্রাইকার ক্যলুম উইলসনের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন গ্রীলিশ। এই অর্ধের ইনজুরি টাইমের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইরানের হারের ব্যবধান কমান তারেমি।
তারপরও ৬-২ গোলের জয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে শিরোপার অন্যতম দাবীদার ইংল্যান্ড।
আগামী ২৫ নভেম্বর আল-বায়াত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই দিন আহমাদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে খেলতে নামবে ইরান।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...