সোমবার, ১৫ জুন ২০২৬

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন অব্যাহত, ১০ ঘণ্টা অবরুদ্ধ চবির ১০ শিক্ষক

- Advertisement -
Single page 1st Paragraph

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে ২০ দিন ধরে আন্দোলন করে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে ইনস্টিটিউটের ভেতর থেকে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে অবরুদ্ধ হন সহকারী প্রক্টর ইয়াকুবসহ অন্তত ১০ শিক্ষক।

জানা যায়, রোববার (২০ নভেম্বর) বিকেল ৪টায় চারুকলা ইনস্টিটিউটের চলমান আন্দোলন সমাধানে গঠিত কমিটির কাগজপত্র নেওয়ার উদ্দেশ্যে অবরুদ্ধ ক্যাম্পাসে প্রবেশ করেন ১০ শিক্ষক। তবে তালা ভেঙে রুমে প্রবেশের অভিযোগ তুলে শিক্ষকদের ইনস্টিটিউটের ভেতরে রেখে তালা দেন শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব ও ডেপুটি রেজিস্ট্রার এম এ সাকুরও ছিলেন। পরে রাত ১২টার দিকে ইন্সটিটিউটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ প্রশাসনের কয়েকজন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরুদ্ধ শিক্ষকদের বের করে আনেন তারা।
আন্দোলনরত চারুকলার স্নাতকোত্তর শিক্ষার্থী সায়েফ কবির বলেন, এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। রোববার বিকেলে শিক্ষকরা মূল ক্যাম্পাসে ফেরানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার কথা বলে প্রবেশ করেন। কিন্তু তারা আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার উদ্দেশ্যে অবরুদ্ধ ক্লাস রুমের তালা ভাঙছেন এবং একাধিক ফাইল নিয়ে যাচ্ছেন। এ সময় বিভিন্ন রুম থেকে একাধিক ফাইল সংগ্রহ করতে থাকেন তারা। তাই আমরা বাধ্য হয়ে তাদের অবরুদ্ধ করি।

প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, আমাদের একজন সহকারী প্রক্টরসহ ইনস্টিটিউটের শিক্ষক সেখানে প্রবেশ করেন প্রয়োজনীয় কাগজপত্র নিতে। কিন্তু শিক্ষার্থীরা তাদের কাগজপত্র নিতে বাধা দেয়। অবরুদ্ধ বলা যাবে না, শিক্ষকরা চাইলেই বের হয়ে আসতে পারতেন। আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে আলাপ করি। শিক্ষকরা তখন চলে আসেন।

তিনি আরও বলেন, শুরুতে তাদের ২২ দাবি থাকলেও হঠাৎ করে তা এক দফা দাবিতে পরিবর্তন হয়ে গেল। তবুও তাদের দাবি অনুযায়ী আমরা কমিটি করেছি। উনারা কাজ করছেন। কিন্তু রাতারাতি দাবি আদায় হয়ে যাবে এমনটা তো নয়। এজন্য সময় প্রয়োজন। ক্লাস বর্জন করে, তালা মেরে সমস্যা সমাধান হবে না।
প্রসঙ্গত, চবির চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর। এরপর ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক করে গঠন করা হয় চারুকলা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে এর অবস্থান।

 

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...