রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছেলের বিলাসবহুল ভবনের ছাদে মুরগির খামারের সঙ্গে বাবার জায়গা!

- Advertisement -
Single page 1st Paragraph

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে থাকেন ছেলে,কিন্তু হতভাগা বাবার জায়গা হয়েছে মুরগির খামারের সঙ্গে ছাদে।
কুমিল্লা লাকসাম উপজেলায় পাঁচতলা ভবনের তিন তলায় বসবাস করেন ছেলে সামছুল হক ও স্ত্রী শাহিদা আক্তার। অথচ, বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রেখেছেন ভবনের ছাদে মুরগি খামারের সঙ্গে ছোট্ট টিনের ঘরে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

ভুক্তভোগী ইয়াকুব আলী (৮০) কুমিল্লা লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডে কলেজে রোড ও পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃদ্ধ ইয়াকুব আলী উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ছঁনগাও গ্রামের নিজবাড়িতে স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে নিয়ে থাকতেন। ২০০৬ সালে তার স্ত্রী মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, বড় ছেলে প্রবাসী সামছুল হক ২০০৭ সালে উপজেলার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় সাত শতক সম্পত্তির মধ্যে ‘হক মঞ্জিল’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। ছেলে সামছুল হক ভবনের তিন তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। পাঁচ তলা ভবনের ছাদের ওপর একটি টিনের ঘরে রাখছেন তার বৃদ্ধ বাবাকে। ঘরের একপাশে মুরগি খামার অন্যপাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ ইয়াকুব আলী।চটের বিছানার আশপাশ দুর্গন্ধ ও ব্রয়লার মুরগির ময়লা।

লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সায়েদ বাচ্চু সাংবাদিকদের জানান, ভুক্তভোগী বৃদ্ধকে প্রায়ই এলাকায় দেখতাম। তবে গত কয়েক মাস ধরে দেখি না। তার ছেলে সন্তানরা থাকার পরও নিজবাড়ির ছাদে বসবাস এটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। পরে বৃদ্ধ বাবাকে এখান থেকে তাদের বাসায় নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমা

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...