শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেলেন আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা

- Advertisement -
Single page 1st Paragraph

২০২১ সালের অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেয়েছেন আলোকচিত্রশিল্পী শাহরিয়ার ফারজানা। শনিবার বিকেলে বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটরিয়ামে ‘পাক্ষিক অনন্যা’ ও ‘দৈনিক ইত্তেফাকের’ সম্পাদক তাসমিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী। নির্দিষ্ট কর্মক্ষেত্রে নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়। ঢাকার বাইরে থেকে যারা এই সম্মাননা অর্জন করেছেন তাঁদের অন্যতম শাহরিয়ার ফারজানা। শাহরিয়ার ফারজানা একই সাথে চট্টগ্রাম থেকে প্রকাশিত নারীদের ম্যাগাজিন নারীকণ্ঠের সম্পাদক।

২০২১ সালে আরো যারা সম্মাননা পেয়েছেন: অর্থনীতিবিদ নাজনীন আহমেদ, করপোরেট ব্যক্তিত্ব বিটপি দাশ চৌধুরী, মঞ্চাভিনেতা ও নির্দেশক ত্রপা মজুমদার, অদম্য সাহসী শাহিনুর আক্তার, বিজ্ঞানী সালমা সুলতানা, প্রযুক্তিবিদ রুদমিলা নওশীন, মার্শাল আর্ট প্রশিক্ষক সান্ত¡না রানী রায়, নারী উদ্যোক্তা মোছা. ইছমত আরা ও প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। এছাড়া এবছর আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পেয়েছেন কারুশিল্পী সরত মালা চাকমা। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের নারীদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বছরে একবার ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’ দিয়ে আসছে ‘পাক্ষিক অনন্যা’। ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, এভারেস্টজয়ী ওয়াজফিয়া নাজরিন, চলচ্চিত্রনির্মাতা চয়নিকা চৌধুরীসহ অনেকে এই সম্মাননা পেয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান শাহরিয়ার ফারজানার বহু আলোকচিত্র ইতিমধ্যে শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ তিনি ‘‘বেস্ট অথর’’ পুরস্কার পেয়েছেন। তাঁর অর্জিত আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে ‘‘এইটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন) ২০২১’’, ‘সিক্সথ থার্টিফাইভ অ্যাওয়ার্ডস-ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০২০’-এ (রাশিয়া) ‘‘ওয়ান অব দ্য বেস্ট ফটোগ্রাফার্স’’, ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’’, ‘হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস (হিপা) ২০২২’-এ ‘‘ফাইনালিস্ট’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘ডিরি গোল্ড মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘‘ডব্লিউপিএআই গোল্ড মেডাল’’, ‘ফিফ্থ নরডিক ইন্টারন্যাশনাল ডিজিটাল সারকিট ২০২০’-এ ‘‘জিপিও (গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন) গোল্ড মেডাল’’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফাটোগ্রাফি কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্ল্যান্ট অ্যাওয়ার্ড ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডাল’’, ‘থার্ড মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘‘পিএসএ (ফটোগ্রাফি সোসাইটি অব আমেরিকা) গোল্ড মেডাল’’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইস্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ (ইউনেস্কো) ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফোরটিন্থ বিপিএস-এইচপি ২০১৯’-এ ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’’ ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘‘ফিয়াপ এইচএম রিবন’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘জিপিইউ সিলভার মেডাল’’, ‘ডিরি ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২২’-এ ‘‘এসএসএস সিলভার মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল ইকজিবিশান অব আর্ট ফটোগ্রাফি নিউ ওয়ার্ল্ড ফটো কনটেস্ট ২০২০’-এ আইএএপি সিলভার মেডাল’’, ‘সেকন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘এফআইএপি সিলভার অ্যাওয়ার্ড’’, ‘ফার্স্ট মাহফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৭’-এ ‘‘এমএম স্যালন সিলভার মেডাল’’, ‘পাবলিক হেল্থ ফটো কনেটেস্ট ২০১৯’-এ ‘‘রানার-আপ অ্যাওয়ার্ড’’, ‘সেকন্ড আইজিপিএস (ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি) ন্যাশনাল ফটোগ্রাফি কমিপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘ফার্স্ট প্রাইজ’’, ‘সেভেন্থ কেপিএস (খুলনা ফটোগ্রাফি সোসাইটি) ন্যাশনাল কমপিটিশান এন্ড একজিবিশান ২০১৯’-এ ‘‘সেকন্ড প্রাইজ’’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আলোকচিত্রী শাহরিয়ার ফারজানা নিয়মিত মাসিক পত্রিকা ‘নারীকণ্ঠ’-র সম্পাদক ও প্রকাশক এবং তরুণী শিক্ষার্থীদের জন্য গঠিত প্রণোদনামূলক সামাজিক সংগঠন ‘নারীকণ্ঠ স্বপ্নডানা’-র উদ্যোক্তা। আলোকচিত্র ও বিভিন্ন সামাজিক কর্মকাÐের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ কাউন্সিল-এর ‘‘লিপিং বাউন্ডারিস ২০১৯’’, চট্টগ্রাম লেডিস ক্লাব-এর ‘‘গুণিজন সম্মাননা স্মারক ২০২২’’, রোটারি ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারি ক্লাব অব সাগরিকা-র ‘‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’’, জীবনের জন্য ফাউন্ডেশন-এর ‘‘মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭’’-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...