শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আজ পর্দা উঠছে কাতার বিশ্বকাপের

- Advertisement -
Single page 1st Paragraph

আজ রোববার (২০শে নভেম্বর) পর্দা উঠছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। দেশটির পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে প্রায় এক মাস চলবে বিশ্বকাপের এই উন্মাদনা।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। ৬০ হাজার লোক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে দর্শক মাতাবেন আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ চমক আছে বিটিএস ফ্যানদের জন্য।

এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি। গাইবে কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুক। এ ছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরাও আল বায়াত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পাবেন।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপাও থাকছেন। কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট— লা’ইব। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে এই মাসকট প্রদর্শনীও চলবে। সঙ্গে থাকবে আতশবাজির ঝলকানি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ১০টা শুরু হবে ম্যাচ। ২০শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত দেশটির পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে বিশ্বকাপের সর্বমোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আট গ্রুপে বিভক্ত ৩২ দল খেলবে বিশে^ও সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট।

ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপের দিকে চোখ থাকবে প্রায় ৫০০ কোটি মানুষের। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...