রবিবার, ২১ জুন ২০২৬

ঐন্দ্রিলা শর্মা আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় টিভি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ২৪ বছর। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

গত ১ নভেম্বর রাতে স্ট্রোক হলে ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আর জ্ঞান ফিরেনি তার। গত কয়েক দিন ধরে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অস্থিতিশীল ছিল; রক্তচাপ ওঠানামা করছিল। গত ১৬ নভেম্বর সকালে প্রথম হৃদরোগে আক্রান্ত হন তিনি। সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনেন চিকিৎসকরা। কিন্তু শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। আর সেখানেই মারা যান তিনি।

গত ১৫ নভেম্বর ঐন্দ্রিলার সিটি স্ক্যান করানো হয়। তাতে জানা যায়, স্ট্রোকের পর ঐন্দ্রিলার মাথার যে পাশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তায় ফেলে ডাক্তারদের। নতুন করে যে রক্ত জমাট বাঁধে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাচ্ছিল না। তাই ঔষধ দিয়ে কমানোর চেষ্টা করেন ডাক্তাররা।

তা ছাড়াও আগের ঔষধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়। এ ঔষধ অভিনেত্রীর শরীরে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতা নিয়ে পর্যবেক্ষণে করেন ডাক্তাররা। এরপরও সংক্রমণ কমার কোনো লক্ষ্মণ ছিল না; তাই জ্বরও কমেনি। স্বাভাবিক কারণে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়।

২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি। ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশনের পর সুস্থ হন এই অভিনেত্রী। গত বছরের ২৩ ফেব্রুয়ারি ঐন্দ্রিলার ডান ফুসফুসে টিউমার ধরা পড়ে। এরপর আবারো মরণব্যাধি ক্যানসার থাবা বসায় অভিনেত্রীর শরীরে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে পর্দায় ফিরেন এই অভিনেত্রী।

ক্যানসার জয় করে ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। চলতি মাসে তার দিল্লি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন। কিন্তু আচমকাই গত ১ নভেম্বর রাতে তার স্ট্রোক হয়। তারপর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই নায়িকা।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...