জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করছেন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শতো শতো কোমলপ্রাণ শিক্ষার্থী।যে কোন সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা। বলছিলাম ফটিকছড়ি উপজেলার ১৯ নং সমিতির হাট ইউনিয়ন এর একমাত্র প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সমিতির হাট উচ্চ বিদ্যালয় এবং মধ্য নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে যে ভাঙ্গা ব্রিজটি রয়েছে তার কথা।
পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র দৈনন্দিন এই ব্রীজটি পার হয়েই আসছেন স্কুলে। তাদের এই স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়েই ।
ব্রীজটির দু’পাশে গার্ড ওয়াল থাকলেও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের কাজ চালু থাকায় নতুন ভবনের জন্য ইট বোঝাই একটা গাড়ির ধাক্কা লেগে গার্ড ওয়াল ভেঙে যায়।কিন্তু
দীর্ঘ দিন অতিবাহিত হলেও গার্ডওয়াল মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি।ফলে অভিভাবকগণ তাদের কোমলমতি সন্তানদের স্কুলে পাঠিয়ে চরম উদ্বেগ- উৎকণ্ঠায় ভোগেন।এলাকবাসী ও উদ্বিগ্ন অভিভবকগণ গার্ড ওয়ালটির মেরামতের জন্য স্থানীয় প্রশাসন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুদৃষ্টি কামনা করেছেন।
ইমা

