আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে আসছেন। প্রধান মন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো চট্টগ্রামে সাজ সাজ রব উঠেছে। পুরো বন্দর নগরী পোস্টার, ব্যানার, ফেস্টুন প্লেকার্ড এ ছেয়ে যাচ্ছে। নগরীর প্রধান প্রধান সড়ক মেরামতসহ দেওয়াল গুলো করা হচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন। বিভিন্ন স্থাপনা গুলো ঢেলে সাজানো হচ্ছে। প্রধান মন্ত্রীর এ সফরকে ঘিরে চট্টগ্রামবাসীর মনে অনেক আশা অকখঙ্খা দানা বাঁধছে। এদিন তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে একদিকে যেমন প্রস্তুত হচ্ছে পলোগ্রাউন্ড মাঠ। অন্যদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, তোড়ন ও প্ল্যাকার্ডে ঢেকে যাচ্ছে পুরো নগরী। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর ভাঙা সড়কগুলো সংস্কারের পাশাপাশি নগরের সৌন্দর্য বৃদ্ধি করতে রাত দিন কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সরেজমিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্রই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীদের নামে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন পোস্টার লাগানো হচ্ছে। চট্টগ্রামের আখতারুজ্জামানা ফ্লাইওভার থেকে শুরু করে, সড়ক আইল্যান্ড, ডিভাইডার, গোল চত্বর, গোল চত্বর সমূহের নানা স্থাপত্যশৈলী ঘিরেও লাগানো হচ্ছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। দেখা গেছে একদিকে সিটি করপোরেশন সৌন্দর্য বাড়াতে রাত-দিন কাজ করছে পক্ষান্তরে ব্যানার ফেস্টুনে ঢেকে যাচ্ছে স্থাপত্যশলীসহ নগরের সৌন্দর্য। টাইগারপাসের ময়লায় ঢেকে যাওয়া রয়েল বেঙ্গলটাইগার আবারও ঝলছে উঠছে। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড় থেকে শুরু করে নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, আগ্রাবাদ, বড়পোল, অলংকার, একেখানমোড়, নতুনব্রীজ ও বন্দর পতেঙ্গাসহ সমগ্র পলোগ্রাউন্ড মাঠ পর্যন্ত প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতা-কর্মীদের নাম প্রচারণায় আনতে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাঁচটি জোনে ৫ জন ঠিকাদারের অধীনে প্রতিদিন কয়েকশ শ্রমিক সৌন্দর্যবর্ধনের কাজ করছেন। নগরীর সড়ক বিভাজক এবং ফ্লাইওভারসহ প্রতিটি পিলার রঙ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে। একই সঙ্গে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ উন্নয়নের চিত্র এলইডি স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।
ইমা

