সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাকার মঞ্চে মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি

- Advertisement -
Single page 1st Paragraph

নোরা ফাতেহি মানেই নাচের ঝড়। ভক্তদের হৃদয়ে একটুখানি উষ্ণতা। এবারও তার ব্যতিক্রম হলো না। এবার ঢাকার ভক্তদের মাত করলেন বলিউডের এই আইটেম গার্ল। নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ালেন। জমকালো মঞ্চে নোরার নাচে হেমন্তের হিম পরিবেশেও যেন অন্যরকম উষ্ণতা-সিক্ত হয়েছেন ভক্তরা। সামনে থেকে প্রিয় তারকাকে দেখে অনেকে উচ্ছ্বাস প্রকাশও করেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন নোরা ফাতেহি।

রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে উপস্থিত দর্শক-ভক্তরা তাকে ‘নোরা নোরা’ বলে আওয়াজ তুলে স্বাগত জানান। এরপর শুরু হয় পারফরম্যান্স।

‘দিলবার’ গানের সঙ্গে নাচ করেন নোরা। শুধু দর্শকরাই তার নাচে উন্মাতাল হননি, নোরা নিজেও ভক্তদের আবেগ সাড়া দিয়েছেন। তাইতো ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই।

এর আগে শুরুতেই মঞ্চে উঠে নোরা ফাতেহি হাত নেড়ে ঢাকার অনুগারীদের মাঝে অপার ভালোবাসা ছড়িয়ে দেন। মঞ্চে নোরার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশকে খুব ফিল করছেন। এদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ।

নোরা ফাতেহি নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ৯টার পর ওঠেন মঞ্চে। আজ শনিবার তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...