রবিবার, ১২ জুলাই ২০২৬

ইপিজেডে চুরি যাওয়া ১৫ লাখ টাকার গার্মেন্টসপণ্য উদ্ধার, গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইপিজেডে চুরি যাওয়া ১৫ লাখ টাকার গার্মেন্টসপণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মো. কামরুল হুদা প্রকাশ রুবেল (৩৮), চাঁদপুরের শাহরাস্তি থানার হোসেনপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. হোসেন প্রকাশ রানা (২৪) ও বন্দর থানার ওয়াসিম চৌধুরীপাড়ার আব্দুল নুর মিঠুর ছেলে মো. শাকিল (২২)।

শুক্রবার (১৮ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গত ৬ নভেম্বর ইপিজেড এলাকার জিএইচ হেওয়ে কোম্পানির দ্বিতীয় তলার ফিনিশিং সেকশনের স্টোররুম থেকে ১ হাজার ৩০০ পিস জ্যাকেট চুরি হয়। ঘটনার পরদিন ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়।

গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে- খুলশী, বন্দর থানা ও ঢাকার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার থেকে চোরাই ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার আসামিদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...