রবিবার, ১২ জুলাই ২০২৬

বকেয়া বেতনের দাবিতে রাস্তায় ডিপ অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার ডিপ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা গত পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ওই অ্যাপারেলস’র ৬ শতাধিক শ্রমিক।

এতে করে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকরা জানায়, মালিকপক্ষ যতক্ষণ বৈঠকে বসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেবে না ততোক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। এসময় পুলিশ গিয়ে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা শুনছেন না।

জানা গেছে, নগরের বাকলিয়া এলাকায় ডিপ অ্যাপারেলস নামের প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। সেখানে ৬ শতাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে রীতিমত বিপাকে পড়ার কথা জানালেন শ্রমিকরা। এসময় শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করে রেখেছে তারা।

কারখানাটির এক শ্রমিক বলেন, আমাদেরকে আগে থেকে কোন কিছুই জানানো হয়নি। আজ সকালে এসে নোটিশ দেখতে পাই। কারখানা নাকি মালিক বন্ধ করে দিবেন। আমাদের এখনো বেতন বকেয়া আছে। তার উপর অন্য কারখানাগুলোতে এখন লোক নিচ্ছে না। আমরা দুশ্চিন্তায় পড়ে গেলাম। জানি না কিভাবে ঘর সংসার সামলাবো।

কারখানা মালিকের বরাত দিয়ে শিল্প পুলিশ বলছে, বর্তমানে পোশাক কারখানাটিতে কোন কাজের অর্ডার নেই। আয় না থাকায় ৬শ শ্রমিকের বেতন চালাতে হিমশিম খাচ্ছে মালিক। তাই তারা কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...