বুধবার, ২৪ জুন ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে রংপুরে স্বামীর মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, রংপুর নগরীর ধাপ আটিয়াটারি এলাকার অহেদ আলীর ছেলে সোহেল রানা ওরফে শরিফুলের সঙ্গে একই এলাকার সুজা মিয়ার মেয়ে সুলতানা পারভিনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন সোহেল। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই সুলতানাকে নির্যাতন করতেন সোহেল।

২০১৭ সালের ২৮ জুন যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন সোহেল। পরে লাশ বাড়ির অদূরে একটি পাটক্ষেতে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা সুজা মিয়া বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী রফিক হাসনাইন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

ইমা

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে, যাকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ...

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন...

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...