শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে রিয়েল এস্টেট ও ফার্নিচার মেলা শুরু বৃহস্পতিবার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার ‘বিল্ড এক্সপো-২০২২’ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর মেহেদীবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।

লিখিত বক্তব্যে পিটুপি’র পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার বলেন, চট্টগ্রামে ‘পরিকল্পনা থেকে পরিপূর্ণনা’ স্লোগানে কাজ করছে পিটুপি। বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে বিল্ড এক্সপো-২০২২ আয়োজিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং পিটুপি’র প্রতিষ্ঠাতা ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এই মেলায় ভবনের ডিজাইন থেকে শুরু করে নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কারসহ সব ধরনের কনসালটেন্সি, অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এতে স্টিল, সিমেন্ট ও ফার্নিচার উৎপাদনকারী ২০-২৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা ডিসকাউন্টে সেবা গ্রহণ করা যাবে।

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...