চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে হাত-পা-বাঁধা অবস্থায় অজ্ঞাতানামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে সদরঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

