রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা গত সোমবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট (শিশু) ডা. রেজিনা ইসলাম, কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ আকরাম, কনসালটেন্ট (মেডিসিন) হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট (গাইনী) ডা. রওশন আরা, কনসালটেন্ট ডা. মৌমিতা দাশ প্রমূখ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডায়াবেটলজিষ্ট ডা. ওয়াহিদ চৌধুরী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সারাবিশ্বে এখন ডায়াবেটিস মহামারী আকারে দেখা দিয়েছে। এটা একটা নিরব ঘাতক রোগ। নিয়মিত হাঁটার পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ডায়াবেটিস পৃথিবীতে এখন ৫০ কোটি লোক ডায়াবেটিসে ভুগছেন। আমাদের বাংলাদেশে প্রায় দেড় কোটি লোক ডায়াবেটিসে ভুগছেন। এর মধ্যে ৫০ শতাংশ লোক জানে না তাদের মধ্যে ডায়াবেটিস আছে। বাংলাদেশে ২০২১ সালে ৮ জনের ১ জন ডায়াবেটিস রোগী ছিলো। কিন্তু ২০৪৫ সালে ৭ জনের ১ জন ডায়াবেটিস রোগী হবে। বাংলাদেশে ডায়াবেটিসের মাত্রা ৭ এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয়। কিন্তু আক্রান্ত রোগীর মধ্যে মাত্র ২৫ শতাংশ ৭ এর নিচে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...