চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর পতেঙ্গা থানার স্টীল মিল বাজার সংলগ্ন খাল পাড়, রিফাইনারি সড়ক, হাউজিং কলোনি সড়ক ও বন্দরটিলা এলাকার ফুটপাত ও খালের জায়গা থেকে অবৈধ কাঁচা বাজার সহ প্রায় তিন শতাধিক কাঁচা-পাকা দোকান ও স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও খালের জায়গা দখল মুক্ত করা হয়।
এ সময় রাস্তার জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার অপরাধে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম।
অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পতেঙ্গা থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

