বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী, জননেতা মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ডাবুয়া হিংগলা এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদলপুর ইসলামিয়া নতুন পাড়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা সাতবাড়িয়া এ কে এম ফজলুল কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গহিরা সাজেদা কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াজিষপুর সাজেদা কবির চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া ইয়াছিন শাহ্‌ কলেজ, এ কে এম ফজলুল কবির চৌধুরী হল, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হল, মাধ্যম ফতেহ নগর সাজেদা কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, , রাউজানের হলদিয়া আমির হাটে সাজেদা কবির চৌধুরী পাঠাগার, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী প্রতিষ্ঠিত রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান উপজেলা গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি, গহিরা সাজেদা কবির কমিউনিটি ক্লিনিক, গহিরা সাজেদা কবির চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে দিনটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।

আলহাজ্ব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী ১৯৭২ সালের ৯ই সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৬ বছর বয়সে ঢাকাস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুম চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরী ১৯১৭ সালের ১ নভেম্বর চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামের পিতা- আলহাজ্ব খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরীর ও মাতৃকুল মধ্যযুগীয় মুসলিম মহিলা কবি রহিমুন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরানীর ঔরশে জন্ম গ্রহণ করেন।

তিনি চট্টগ্রাম পোর্ট- ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, মেরিন এন্ড মার্কেন্টাইল একাডেমীর গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন।
এছাড়া তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপের ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা। আলহাজ্ব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...