বুধবার, ৫ আগস্ট ২০২৬

বন্দুধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ৩ ফুটবলার নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হল তিন ফুটবলার ।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  এ ঘটনা ঘটে।

৩ জনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৩ জনই বিশ্ববিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে গোলাগুলির পরপরই ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরে সন্দেহভাজন বন্দুকধারী ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র (২২) নামের একজনকে আটক করা হয়। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

নিহতরা হলেন-ভার্জিনিয়া বিচের বাসিন্দা ও দ্বিতীয় বর্ষের ছাত্র ডেভিন চ্যান্ডলার, ফ্লোরিডার মায়ামির বাসিন্দা ও চতুর্থ বর্ষের ছাত্র ডি’শন পেরি এবং দক্ষিণ ক্যারোলিনার রিচ হিল থেকে আসা তৃতীয় বর্ষের ছাত্র লাভেল ডেভিস।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে বাসটি টেনে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়। একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হ্যান্ডগান ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত হামলার সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...